1 Answers

ফুল একটি অর্থকরী ও শোভাবর্ধক ফসল। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে এর অবদান দিন দিন বেড়েই চলেছে।

ফুল চাষ লাভজনক। কারণ ফুল চাষে ঝুঁকি কম, উৎপাদন খরচ কম, সময় কম লাগে, রোগবালাই কম হয়, জায়গাও কম লাগে। ঘর সাজানো, বিবাহ, জন্মদিন, ধর্মীয় উৎসব এরূপ বিভিন্ন অনুষ্ঠানে ফুলের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এছাড়া বিদেশে ফুলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এ থেকে বৈদেশিক মুদ্রাও অর্জিত হয়। তাই অন্যান্য ফসলের তুলনায় ফুল চাষ বেশ লাভজনক।

5 views