1 Answers
বাংলাদেশের মাটি ও আবহাওয়া কমলা চাষের জন্য উপযোগী। কমলায় সব ধরনের পুষ্টি উপাদান বিদ্যমান থাকায় রোগীর পথ্য ও রুচি বর্ধনকারী হিসেবে জনপ্রিয়।
একটি কমলা গাছ ৫ বছর থেকে প্রায় ৫০ বছর বয়স পর্যন্ত ফলন দেয়। আবার একটি গাছ প্রতি বছরে ৩০০-৫০০টি কমলা ধারণ করে। প্রতিটি কমলার বাজারমূল্য ১৫ টাকা হিসেবে এক বছরে একটি গাছ থেকে ৪,৫০০-৭,৫০০ টাকা আয় করা সম্ভব। যে সময়ে বাংলাদেশের বাজারে দেশীয় ফলের স্বল্পতা থাকে সেটিই তখন কমলা সংগ্রহের সময়। তাই এদের বাজারে চাহিদাও বেশি। তাই বলা যায়, কমলা চাষ লাভজনক।
5 views
Answered