1 Answers
যে সকল ফসল উদ্যানে, বেড়াযুক্ত অবস্থায় নিবিড় পরিচর্যার মাধ্যমে উৎপাদন করা হয় সেগুলোকে উদ্যান ফসল বলে। উদ্যান ফসলের পুষ্টিমান বেশি এবং সহজেই প্রক্রিয়াজাত ছাড়াই খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। বেশিরভাগ উদ্যান ফসল একবার দানা ফসল উৎপাদনের সময়কালে ২-৩ বার চাষ করা যায়। উদ্যান ফসল উন্নতমানের টিম্বার, ঘরের খুঁটি, জ্বালানি ইত্যাদি হিসেবে ব্যবহার করা হয়। পুষ্টি চাহিদা পূরণে ও ঔষধ তৈরিতে উদ্যান ফসলের ব্যাপক চাহিদা রয়েছে। এ জাতীয় ফসল রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও অর্জন করা যায়। তাই উদ্যান ফসল চাষ করা বেশ লাভজনক।
25 views
Answered