1 Answers

যে সকল ফসল উদ্যানে বেড়াযুক্ত অবস্থায় নিবিড় পরিচর্যার মাধ্যমে উৎপাদন করা হয় তাদের উদ্যান ফসল বলে। সাধারণত বসতবাড়ির আশেপাশের উর্বর জমিতে স্বল্প পরিসরে এ ফসল চাষ করা হয়। এক্ষেত্রে প্রতিটি গাছের পরিচর্যা আলাদাভাবে করা হয় ও সার্বক্ষণিক যত্নের প্রয়োজন হয়। ফসল পরিপক্বতার সময় এক না হওয়ায় ধাপে ধাপে সংগ্রহ করতে হয়। তবে গাছ হতে ফুল ও ফল দীর্ঘদিন পাওয়া যায় ও এ ফসল উৎপাদনে খরচ ও ঝুঁকি কম। তাই বলা হয়, উদ্যান ফসল শ্রমসাপেক্ষ হলেও লাভজনক।

8 views