1 Answers
আঁশ উৎপাদনের জন্য যেসব ফসল চাষ করা হয় তাদের আঁশ জাতীয় ফসল বলে। যেমন- পাট ও তুলা। বাংলাদেশে আঁশ জাতীয় ফসলের গুরুত্ব অপরিসীম। বস্ত্র তৈরির প্রধান উপাদান হলো এই আঁশ। আঁশ থেকে সুতা, চট, কার্পেট ও বিভিন্ন শৌখিন জিনিস তৈরি করা হয়। পাট গাছের পাতা সবজি ও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তুলা থেকে তেল, সাবান ইত্যাদি তৈরিসহ এটি পশুর খাদ্য ও জৈব সার হিসেবেও ব্যবহার করা হয়। এছাড়া আঁশ জাতীয় ফসলকে কেন্দ্র করে বিভিন্ন শিল্প এদেশে গড়ে উঠেছে। তাই আঁশ জাতীয় ফসল চাষ করা হয়।
7 views
Answered