1 Answers

উদ্দীপকে ইটভাটার ধোঁয়া বায়ু দূষণের মাধ্যমে পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন করে।

বায়ুতে ধোঁয়া, ক্ষতিকারক গ্যাস, ধুলাবালি ও সিসাসহ বিভিন্ন ধরনের ক্ষতিকর উপাদান যুক্ত হওয়ার দ্বারা যখন বায়ুর স্বাভাবিকতা বিনষ্ট হয় তখন তাকে বায়ু দূষণ বলে। মানুষ ও প্রাণিজগতের সুস্থ ও স্বাভাবিক বেঁচে থাকার জন্য নির্মল বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পলাশ কিশোরগঞ্জের মিঠামইন থানার ঢাকী গ্রামে একটি ইটভাটা চালু করেন। এ ইটের ভাটায় জ্বালানি হিসেবে গাছ ব্যবহার করার ফলে প্রচুর ধোঁয়া নির্গত হয়। এ নির্গত ধোঁয়া বায়ুর সাথে মিশে পরিবেশের ক্ষতিসাধন করছে। তাকে দেখে এলাকায় আরও ইটভাটা চালু হওয়ায় বায়ু দূষণ আরও তীব্র আকার ধারণ করে।

সুতরাং, উদ্দীপকে ইটভাটার ধোঁয়া বায়ু দূষণের মাধ্যমে পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন করে।

5 views

Related Questions