পরিবর্তনশীল 'পণ্যের চাহিদার ক্ষেত্রে কোন ধরনের ব্যবসায় সংগঠন উপযুক্ত? ব্যাখ্যা কর। (অনুধাবন)
4 views
1 Answers
পরিবর্তনশীল পণ্যের চাহিদার ক্ষেত্রে একমালিকানা ব্যবসায় সংগঠন উপযুক্ত।
পরিবর্তনশীল চাহিদাযুক্ত পণ্যের ক্ষেত্রে প্রতিষ্ঠানের পণ্যের চাহিদা অতিমাত্রায় ওঠানামা করে বিধায় প্রতিষ্ঠানের কার্যাবলি সম্পাদন, কর্মসূচি প্রণয়ন ও প্রকল্প বাস্তবায়নে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। অন্যথায়, প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি সাধন হয়। একাধিক মালিক থাকলে দ্রুত সিদ্ধান্তগ্রহণ বাধাগ্রস্ত হয়। তাই পরিবর্তনশীল পণ্যের চাহিদার ক্ষেত্রে একমালিকানা ব্যবসায় সংগঠন উপযুক্ত।
4 views
Answered