1 Answers

পরিবর্তনশীল পণ্যের চাহিদার ক্ষেত্রে একমালিকানা ব্যবসায় উপযোগী।

যে ব্যবসায়ের মাত্র একজন মালিক থাকে এবং নিজেই সমুদয় দায়ভার বহন করে, তাকে একমালিকানা ব্যবসায় বলে। এ ব্যবসায় একটি জনপ্রিয় ব্যবসায় সংগঠন। বিভিন্ন ধরনের পরিবর্তনশীল চাহিদার জন্য এ ব্যবসায় অত্যন্ত জনপ্রিয়। যেসব ব্যবসায় প্রতিষ্ঠানের কার্যাবলি সম্পাদন, কর্মসূচি প্রণয়ন ও প্রকল্প বাস্তবায়নে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় সেখানে একমালিকানা ব্যবসায়ের কোনো বিকল্প নেই। পরিবর্তনশীল চাহিদার পণ্যের ক্ষেত্রেও ব্যবসায়কে সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় বিধায় পরিবর্তনশীল চাহিদার পণ্যের ক্ষেত্রে একমালিকানা ব্যবসায় উপযোগী।

4 views

Related Questions