1 Answers
উদ্দীপকে উল্লিখিত ফসলসমূহ হলো ফুলকপি বাঁধাকপি, আলু, পিঁয়াজ। নজরুল মিয়ার চাষকৃত ফসলগুলো উদ্যান ফসল। গাছের দেহে খাদ্য ও ফুল তৈরির জন্য আলোর প্রয়োজন। প্রয়োজনের চেয়ে আলো কমবেশি হলে ফলনও কমবেশি হয়। আলো দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয় উদ্ভিদের পুষ্পায়ন পর্যায়। আলোর স্থিতিকাল, প্রখরতা ও প্রকারভেদ চাহিদা বিভিন্ন উদ্যান ফসলের বিভিন্ন রকম। শিম জাতীয় সবজিগুলো শুধুমাত্র ছোট দিনেই ফুল দেয়। কপি গোত্রের সবজিগুলো বড় দিবসে ফুল দেয়। বিভিন্ন শাকসবজি গাছের গড়ন ও ফুল উৎপাদনে আলোর স্থিতিকালের চাহিদা বিভিন্ন রূপ। বৃক্ষ জাতীয় গাছে আলোর চাহিদা বেশি। আবার কলাগাছ ছায়া সহ্য করতে পারে। আলোর স্থিতিকালের পরিবর্তনের সাথে শাকসবজি ও ফল গাছের অঙ্গজ বৃদ্ধির সময়সীমা ও ফুল উৎপাদন ক্ষমতা হ্রাস বা বৃদ্ধি পায়।
অতএব বলা যায়, ফসলের পুষ্পায়নে আলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।