1 Answers
"তোমার জয়, আমার জয়-, সরকার এবং বিদেশি কোম্পানি উভয়ের জন্য এটি এক ধরনের একটি সম্পর্ক"- আমি এ বক্তব্যটির সাথে একমত পোষণ করছি। কেননা এতে উভয় পক্ষই লাভবান হয়। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (PPP) ভিত্তিক ব্যবসায় হলো দীর্ঘমেয়াদি অংশীদারি ব্যবস্থা যেখানে জনগণকে সেবা দেওয়ার উদ্দেশ্যে বেসরকারি খাত সরকারের সাথে চুক্তি করে যৌথভাবে মূলধন বিনিয়োগ করে। এতে উভয়ের মধ্যে শুধু সহযোগিতার সম্পর্কের উন্নয়নই ঘটে না সেই সাথে সরকারের আর্থিক চাপ হ্রাস পায়। অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানও তুলনামূলকভাবে কম ঝুঁকিতে ও সরকারি ট্যাক্স সুবিধা ভোগ করে দীর্ঘমেয়াদি বিনিয়োগে অংশ নিতে পারে। ফলে উভয়পক্ষই উপকৃত হয়।
উদ্দীপকে দেখা যায়, প্রযুক্তি এবং প্রযুক্তিগত জ্ঞানের অভাবের কারণে একটি দেশের সরকার একটি বিদেশি নির্মাণ কোম্পানির সাথে যৌথভাবে সে দেশের একটি শহরে পাতাল রেলপথ তৈরি করল। দেশটির সরকার মূলধন সংস্থান করল। বিদেশি কোম্পানিটি ১০ বছর তার ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে। ফলে বিদেশই প্রযুক্তিগত সহায়তায় ঐ দেশের সরকার নিজ দেশে পাতাল রেলপথ তৈরি করে যেমনি নিজ দেশের উন্নয়ন করতে সক্ষম হলো, তেমনি বিদেশি কোম্পানিটি ১০ বছর উক্ত প্রকল্প পরিচালনার সুযোগ পেয়ে প্রচুর আয়ের সুযোগ পেল এবং মেয়াদ শেষে চুক্তি মোতাবেক নিজেদের পুঁজি লাভসহ ফেরত পেল। মূলত এতে উভয়পক্ষই লাভবান হলো।
সুতরা বলা যায়, "তোমার জয়, আমার জয়- সরকার এবং বিদেশি কোম্পানি উভয়ের জন্য এটি এক ধরনের একটি সম্পর্ক”- আমি এ বক্তব্যটির সাথে একমত পোষণ করছি। কেননা এতে উভয়পক্ষই লাভবান হয়।