1 Answers

উদ্দীপকে উল্লিখিত সমবায়ের 'একতাই বল' আদর্শটি পাশের জেলেপাড়াগুলোতে আলোড়ন সৃষ্টি করেছে।

আদর্শ হলো এক ধরনের প্রতিষ্ঠিত নির্দেশক যা সবার নিকট গ্রহণযোগ্য ও পালনীয়। 'একতাই বল' এ আদর্শের মাধ্যমে সমবায়ের সকল সদস্য যেকোনো পরিবেশ ও পরিস্থিতিতে একত্রে থেকে নিজের শক্তি ও সামর্থ্য কাজে লাগিয়ে সফল হয়।

উদ্দীপকে সমবায় সমিতি গঠনের পূর্বে জেলেরা কম দামে মহাজনদের নিকট মাছ বিক্রি করতে বাধ্য ছিল, কারণ তাদের মাঝে কোনো ঐক্য ছিল না। কিন্তু সমবায় সমিতি গঠনের ফলে তাদের মাঝে ঐক্য গড়ে ওঠে। তারা বুঝতে পারে বিচ্ছিন্নভাবে উৎপাদন না করে একত্রিত হয়ে উৎপাদনের সুবিধা বেশি। এর মাধ্যমে তারা ন্যায্যদামে মাছ বিক্রি করতে পারে। তাছাড়া গঠিত সমিতির মাধ্যমে জেলেরা সঞ্চয় জমা করে মূলধন গঠন করে। অর্থের প্রয়োজনে তারা সমবায় হতে ঋণ নেয়। সমবায়ের মাধ্যমে তারা মাছের ন্যায্য দাম নিশ্চিত করতে পেরেছে। আর জেলেদের এ সবকিছু সম্ভব হয়েছে একতার জন্য। ফলে পাশের এলাকার জেলেরাও এতে উৎসাহ পায়।

সুতরা বলা যায়, জেলেদের একতার শক্তির কারণেই তাদের পাশের জেলেপাড়াগুলোতেও দারুণ আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে।

4 views

Related Questions