1 Answers
চুক্তির ভিত্তিতে অন্যের কাজ করে দেওয়ার ব্যবসায়কে আউটসোর্সিং ব্যবসায় বলে।
একক ব্যবসায় প্রতিষ্ঠানের পক্ষে সব কাজ নিজের ব্যবস্থাপনার আওতায় লোক নিয়োগ দিয়ে করানো সম্ভব নয়। এতে খরচ ও প্রশাসনিক জটিলতা বাড়ে। অথচ অন্য প্রতিষ্ঠান দিয়ে কাজটি করিয়ে নেওয়া সম্ভব হলে কাজ আদায় অনেক সহজ হয়। এ উদ্দেশ্য পূরণে এখন সমাজে অনেক আউটসোর্সিং ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তাই স্বল্পখরচে ও সহজে কাজ পেতে আউটসোর্সিং ব্যবসায় গুরুত্বপূর্ণ।
4 views
Answered