1 Answers

হাবুর বীজতলা ক্ষতিগ্রস্ত হবার কারণে সে কাবলুর নিকট ধান বীজ প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ সম্পর্কে জানতে চায়।

বীজ শস্য কাটার পর বাছাই, শুকানো, ঝাড়াই, আকার অনুসারে ভাগ বা গ্রেডিং, শোধন ও প্যাকিং করাকে বীজ প্রক্রিয়াজাতকরণ বলে। বীজ প্রক্রিয়াজাতকরণের সময় কাঙ্ক্ষিত বীজ হতে অন্যান্য জাতের বা অবস্থার বীজ ফেলে দেওয়া, বীজের আর্দ্রতা কমানো, অস্বাভাবিক আকৃতির বীজ বা দ্রব্য বেছে ফেলাসহ উপযুক্ত পাত্রে বীজ সংরক্ষণ করতে হবে। নিমপাতা, বিষকাটালি অথবা এ জাতীয় উপাদান দিয়ে সংরক্ষণ করতে হবে যাতে বীজ কোনো কীটপতঙ্গ দ্বারা আক্রান্ত হতে না পারে। এতে সংরক্ষিত বীজের গুণগতমান রক্ষা হয়। মানসম্মত বীজ অঙ্কুরোদগমসহ সুস্থ চারা উৎপাদনে সক্ষম হয়।

পরিশেষে বলা যায়, হাবু উল্লিখিত বিষয়সমূহ কাবলুর নিকট থেকে শুনেছে যা বীজ সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

4 views

Related Questions