1 Answers

জনাব রানার ব্যবসায়টি স্থানগত ও নমনীয়তার সুবিধার কারণে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।

ক্রেতা বা ভোক্তারা শহরে, বন্দরে, গ্রাম-গঞ্জের আনাচে-কানাচে বিক্ষিপ্তভাবে বসবাস করে। সকল শ্রেণির ভোক্তার দোরগোড়ায় পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একমালিকানা ব্যবসায় উত্তম। এমনকি সময়, অবস্থা, রুচি ও স্টাইলের সাথে সাথে একমাত্র একমালিকানা ব্যবসায়ই নিজেকে পরিবর্তন করে নিতে পারে।

উদ্দীপকে জনাব রানা স্বল্প পুঁজি নিয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে একটি হোটেল দিলেন। সেখানে তিনি ২৫ টাকায় ৬টি আইটেমের সাথে ১ প্লেট ভাত বিক্রি করেন। তিনি তার হোটেলের খাবারের রেসিপির মধ্যে পরিবর্তন এনে নতুন নতুন ভালো স্বাদের খাবার ঐ দামে বিক্রি করেন। এর ফলে তার ব্যবসায়টি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। তার ব্যবসায়টি একমালিকানা ব্যবসায় হওয়ায় তিনি যেমন স্থানগত সুবিধা পেয়েছেন যেখানে প্রচুর ভোক্তা রয়েছে, তেমনি ব্যবসায়িক নমনীয়তা গ্রহণ করে খাবার রেসিপির মধ্যে পরিবর্তন এনে নতুন নতুন স্বাদের খাবার তৈরি করে একই দামে বিক্রয় করায় ভোক্তারা সুবিধা পান। ফলে তার ব্যবসায়টি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।

সুতরাং বলা যায়, উদ্দীপকে জনাব রানার ব্যবসায়টি স্থানগত ও নমনীয়তার সুবিধার কারণে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।

4 views

Related Questions