1 Answers
উদ্দীপকে উল্লিখিত নতুন চিন্তার কোনো যৌক্তিকতা আমার মতে নেই।
যে সকল কাজের সাথে ব্যক্তিক শিল্পকর্মের যোগ রয়েছে সেক্ষেত্রে বৃহদায়তন ব্যবসায় গড়ে তোলা যায় না। সেখানে একমালিকানা ব্যবসায় ভালো ফল দেয়; যেমন- চিত্রকর্মের ব্যবসায়, ফটো তোলার ব্যবসায়, স্বর্ণকারের দোকান ইত্যাদি। তাছাড়া এ সকল ব্যবসায়ে অত্যন্ত স্বল্প পুঁজির প্রয়োজন পড়ে যেখানে একমালিকানা ব্যবসায়ই সবচেয়ে উপযোগী বিবেচিত হয়।
উদ্দীপকে দেখা যায়, জনাব সেলিম এর 'চারুকারু' নামে ছবি আঁকার দোকানটি ব্যাপক সাফল্য অর্জন সত্ত্বেও তিনি বন্ধু আনিসকে অংশীদার করে ব্যবসায় সম্প্রসারণের কথা চিন্তা করছেন যা অযৌক্তিক। কেননা চিত্রকর্মের ব্যবসায়ের মূল পুঁজি হলো শৈল্পিক দক্ষতা যা জনাব সেলিমের আছে। তাছাড়া চিত্রকর্মের দোকানের ক্ষেত্রে পুঁজি অল্প হলেও সমস্যা নেই। আর উল্লেখ্য যে, চিত্রকর্মের দোকান বৃহদায়তন ব্যবসায়ের জন্য উপযোগী নয়। তাই অধিক পুঁজির জন্য ব্যবসায়টিকে অংশীদারি ব্যবসায়ে রূপান্তর করলে ভবিষ্যতে ঝামেলা হতে পারে; বরং এ জাতীয় ব্যবসায় একমালিকানার ভিত্তিতে পরিচালনায় অধিকতর উত্তম।
সুতরাং উদ্দীপকে উল্লিখিত জনাব সেলিমের নতুন চিন্তা যৌক্তিক নয় বলে আমি মনি করি।