1 Answers
মুনাফা অর্জনের উদ্দেশ্যে সম্পাদিত যাবতীয় বৈধ কাজই ব্যবসায় নামে পরিচিত। ব্যবসায়ের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো লেনদেনের পৌনঃপুনিকতা। অর্থাৎ ব্যবসায়ের ক্ষেত্রে লেনদেন বারে বারে বা অব্যাহতভাবে সম্পাদিত হয়। যেমন- একজন চালের ব্যবসায়ী যিনি নিয়মিতভাবেই চাল কিনেন আবার তা বিক্রয় করেন। এক্ষেত্রে ব্যবসায়ী সবসময়ই চাল ক্রয়-বিক্রয়ের কাজটি করে থাকেন। এটিই ব্যবসায় লেনদেনের পৌনঃপুনিকতা।
5 views
Answered