1 Answers
উদ্দীপকে 'তিতাস' নামক প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড প্রজনন শিল্পের অন্তর্গত।
যে শিল্পে উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টিকার্যে ব্যবহৃত হয় বা পরবর্তীতে ভোগের উপযুক্ত পণ্য সৃষ্টি করে তাকে প্রজনন শিল্প বলে। এ শিল্প প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদনকার্যে নিয়োজিত থাকে। নার্সারি, হাঁস- মুরগী প্রতিপালন, মৎস চাষ ইত্যাদি প্রজনন শিল্পের উদাহরণ।
উদ্দীপকে, এনামুল ও মাজেদ পারস্পরিক সমঝোতার ভিত্তিতে 'তিতাস' নামক একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। উক্ত প্রতিষ্ঠান বীজ থেকে চারা উৎপাদন করে। এছাড়াও প্রতিষ্ঠানটি ফুল ও ফলের চারা উৎপাদন করে তা ক্রেতাদের নিকট বিক্রয় করে। নার্সারিতে চারা উৎপাদন প্রজনন শিল্পের অন্তর্গত। তাই বলা যায় বর্ণিত প্রতিষ্ঠানটির কর্মকান্ড প্রজনন শিল্পের অন্তর্গত।
4 views
Answered