1 Answers
উদ্দীপকের আকতার গাছের উৎপাদন বৃদ্ধির জন্য গাছের মূল, পাতা, ফুল, ফল ছাঁটাই করেন। এটি প্রুনিং পদ্ধতি। নিচে তার কর্মকাণ্ড বর্ণনা করা হলো-
i. শাখা ছাঁটাই: গাছে কুশি কম হলে, শাখা বেশি হলে ছাঁটাই করেন। এতে পরবর্তী নতুন শাখা শক্ত ও মজবুত হয়।
ii. পাতা ছাঁটাই: গাছে পাতার পরিমাণ বেশি হলে পাতা ছাঁটাই করেন। এতে গাছের ফুল ও ফল ধারণ ক্ষমতা বাড়ে। চারাগাছ এক স্থান থেকে অন্য স্থানে রোপণ করলে গাছের পানি শোষণ ক্ষমতা কমে যায়। ফলে পাতা ছাঁটাই করলে প্রস্বেদন হার কমে যায়। এতে গাছের ফলন বেশি হয়।
iii. মূল ছাঁটাই: যেসব গাছ মাটি থেকে প্রচুর পরিমাণ নাইট্রোজেন গ্রহণ করে তাদের বৃদ্ধি বেশি হয়। তাই এসব গাছের শিকড় ছাঁটাই করে গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ করেন। এতে ফল ও ফুল বেশি ধরে। যেমন: আম, লিচু।
iv. ফল ও ফুল ছাঁটাই: কখনো কখনো গাছে প্রচুর পরিমাণে ফল ও ফুল ধরতে দেখা যায়। এতে ফুল ও ফলের আকৃতি ছোট হয়ে যায়। তাই গাছের ফল, ফুল বৃদ্ধির জন্য অপেক্ষাকৃত ছোট ফল ও ফুল ছাঁটাই করেন যাতে অন্যান্য ফল ও ফুলগুলো আকারে বড় হতে পারে।
V. কুশি ছাঁটাই: গাছে কুশির পরিমাণ বেশি হলে তা ছাঁটাই করেন। অপেক্ষাকৃত ছোট কুশিগুলো ছাঁটাই করলে অন্যান্য কুশিগুলো আকারে বড় হতে পারে ফলে ফল, ফুলের পরিমাণ বৃদ্ধি পায়।