1 Answers

উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি হলো বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট। নিম্নে প্রতিষ্ঠানটির কার্যক্রম ব্যাখ্যা করা হলো-

i. গবাদিপশু ও পাখির জাতের উন্নয়ন ঘটানো। উদাহরণস্বরূপ, BLRI লেয়ার-২ বা স্বর্ণা জাতটির কথা বলা যায়। এ জাতটি অধিক ডিম উৎপাদনে সক্ষম। 

ii. গবাদিপশু ও পাখির চিকিৎসা, খাদ্য ও পালন ব্যবস্থাপনা নিয়ে গবেষণা করা। 

iii. বিভিন্ন রোগের টিকা উৎপাদন ও বিতরণ করা। 

iv. প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উন্নত ও টেকসই প্রযুক্তি উদ্ভাবন করা। যেমন: গরু মোটাতাজাকরণ, হিমায়িত ও তরল সিমেন ব্যবহারের মাধ্যমে গবাদিপশুর কৃত্রিম প্রজনন ঘটানো। 

V. খামারিদের প্রশিক্ষণ দেওয়া ও প্রযুক্তি হস্তান্তর করা। 

vi. বুক, ফ্লোল্ডার, লিফলেট এর মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য প্রকাশ করা।

 

4 views

Related Questions