1 Answers
উদ্দীপকের কৃষিঋণের প্রাতিষ্ঠানিক উৎসের কথা বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ঋণদানের বিধি ও নিয়ম অনুযায়ী পরিচালিত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কৃষিঋণের প্রাতিষ্ঠানিক উৎস বলে। কৃষিঋণের প্রাতিষ্ঠানিক উৎসগুলো হলো বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ সমবায় ব্যাংক লি, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। বাংলাদেশ ব্যাংক নিজে সরাসরি কৃষকদেরকে ঋণ দেয় না বরং যেসব ব্যাংক বা সংস্থা কৃষকদের সরাসরি ঋণ প্রদান করে থাকে সেসব সংস্থাকে বাংলাদেশ ব্যাংক প্রচলিত ব্যাংক হার অপেক্ষা কম সুদের হারে ঋণ প্রদান করে। কোনো বিশেষ দুর্যোগের কারণে ঋণ বা সুদের অংশবিশেষ মওকুফ করার বিধান ও সিদ্ধান্ত নেয় এবং বাস্তবায়ন করে। বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষকদের স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে থাকে। কৃষি ব্যাংক মোট প্রাতিষ্ঠানিক ঋণের অর্ধেকের বেশি (৫২%) সরবরাহ করে। বাংলাদেশ সমবায় ব্যাংক বিভিন্ন স্থানে গড়ে ওঠা কৃষিঋণ সরবরাহকারী সমিতি ও সংস্থাগুলোকে সমন্বয় সাধন করে ঋণ প্রদান করে থাকে। ভূমি বন্ধকী ব্যাংক জমি বন্ধক রেখে ঋণ দিয়ে থাকে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কৃষকদের কৃষি যন্ত্রপাতি ও উপকরণ ক্রয়ের জন্য ঋণ দেয়। বাণিজ্যিক ব্যাংক দেশি-বিদেশি বিভিন্ন প্রকল্পের আওতায় কৃষিঋণ কার্যক্রম পরিচালনা করে। ক্ষেত্র বিশেষে নিজস্ব অর্থায়নেও কৃষকদের ঋণ প্রদান করে।
প্রাতিষ্ঠানিক উৎস থেকে কৃষিঋণ গ্রহণ করে কৃষক কৃষিকাজের মাধ্যমে লাভবান হতে পারেন।