1 Answers
উদ্দীপকে শেফালীর প্রতিবেশীর মেয়ের বিয়ের পাত্রের বেকারত্ব এই আত্মহত্যার অনুঘটক হিসেবে কাজ করেছে।
বেকারত্ব বাংলাদেশের সামাজিক সমস্যাগুলোর অন্যতম। দেশের স্বাভাবিক শ্রমশক্তির অঙ্গ হয়েও যারা কর্মহীন থাকে তারাই বেকার। বাংলাদেশে শিক্ষিত, অশিক্ষিত, দক্ষ, অদক্ষ প্রায় সব শ্রেণির বেকার লক্ষ করা যায়। ফলে মোট জনসংখ্যার বিরাট অংশ বাধ্য হয়ে নির্ভরশীল জীবনযাপন করছে। এসব জনগণ শুধু জাতীয় সম্পদ ভোগ করছে, অথচ উৎপাদন ও সম্পদ সৃষ্টিতে কোন অবদান রাখতে পারছে না। এছাড়া সমাজ জীবনের পাশাপাশি বেকারত্ব আমাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে। বেকারত্বের সূত্র ধরেই জন্ম নিচ্ছে বিবাহ বিচ্ছেদ, পারিবারিক বিশৃঙ্খলা, আত্মহত্যা, যৌতুক প্রথার মত সামাজিক সমস্যাসমূহ। বাংলাদেশে যৌতুক প্রথা প্রচলিত থাকার অন্যতম কারণ বেকারত্ব। অনেক বেকার ছেলে তাদের অবস্থার উন্নতিকল্পে যৌতুক প্রথার প্রতি আগ্রহী হয়ে ওঠে। যৌতুকের দাবিতে অনেক মেয়েকে আত্মহত্যার পথও বেছে নিতে হয়।
উদ্দীপকেও লক্ষণীয় যে, শেফালীর প্রতিবেশীর মেয়ের পাত্র ছিল বেকার। তাকে প্রায়ই শ্বশুরবাড়িতে নির্যাতন করা হত বলে সে আত্মহত্যা করতে বাধ্য হয়।
সুতরাং উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, শেফালীর প্রতিবেশীর মেয়ের আত্মহত্যার পিছনে তার স্বামীর বেকারত্ব দায়ী ছিল।