1 Answers

মোহন সরদারের এলাকার কলকারখানা ও ইটের তৈরি ঘরবাড়ি জনজীবনে ব্যাপক প্রভাব বিস্তারে সক্ষম।

অপরিকল্পিত নগরায়ণের ফলে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটে। অনিয়ন্ত্রিত বর্জ্য ব্যবস্থা পরিবেশকে দূষিত করে তোলে। মোহন সরদারের এলাকায়ও এ ধরনের পরিবেশ বিপর্যয় দেখা দিতে পারে। শিল্পায়নের ফলে সামাজিক বন্ধন শিথিল হয়ে যায়। শিল্প এলাকায় বিভিন্ন অঞ্চলের লোক একসঙ্গে বাস করে। আচার-আচরণের ভিন্নতা এবং ব্যস্ততার কারণে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে না। বিভিন্ন এলাকার লোকজনদের মধ্যেও ব্যস্ততার কারণে সামাজিক বন্ধনে শিথিলতা আসতে পারে।

কলকারখানার বর্জ্য সঠিকভাবে অপসারণ না করলে যেকোনো এলাকার পরিবেশ দূষিত হতে পারে। এর ফলে এলাকার লোকজন। বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। এছাড়া কলকারখানা স্থাপনের জন্য খোলা জায়গার পরিমাণ কমে যায়। এর ফলে খেলাধুলা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য উন্মুক্ত স্থান পাওয়া যায় না। এর ফলে চিত্তবিনোদন ব্যবস্থা ব্যাহত হয়।

কলকারখানা তৈরির কারণে মোহন সরদারের এলাকার লোকজন কাজের সুযোগ পাবে। এর ফলে তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে।

মোহন সরদারের এলাকার শিল্পায়ন ও নগরায়ণ, আধুনিকায়নকে সহায়তা দেবে। এর ফলে শিক্ষার প্রসার বাড়বে এবং আর্থ- সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন ঘটবে।

শিল্পায়ন ও নগরায়ণ তথ্য ও প্রযুক্তির ব্যবহারকে সমৃদ্ধ করে। তথ্য ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মোহন সরদারের এলাকার লোকজন নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে।

সুতরাং উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, কলকারখানা ও নগরায়ণের ফলে নানারকম অসুবিধা দেখা দিলেও এর উপকারিতাও অনেক। মোহন সরদারের এলাকার লোকজনের জীবনে তাই শিল্পায়ন ও নগরায়ণের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

4 views

Related Questions