1 Answers

উদ্দীপকে মোহন দাসের বাসের লাইসেন্স ও রোড পারমিট প্রদানকারী সংস্থাটি সড়কপথে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজন।

কোনো দেশের সরকার সে দেশের জনকল্যাণে নিয়োজিত কর্তৃপক্ষ বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থার মাধ্যমে জনকল্যাণ সাধনে তৎপর থাকে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের উদ্দেশ্য হলো সড়ক পরিবহনে যথাযথভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের মাধ্যমে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা।

উদ্দীপকের সংস্থাটি অর্থাৎ বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা যানবাহনের সড়কপথে চলাচলযোগ্যতা পরীক্ষা করে লাইসেন্স প্রদান করে। ড্রাইভিং লাইসেন্স প্রদানের মাধ্যমে চালকের দক্ষতা নিশ্চিত করে। নিরাপদ ড্রাইভিং ও ট্রাফিক আইনসংক্রান্ত তথ্য সরবরাহ করে, সচেতনতা বৃদ্ধি করে বাস ও ট্রাকের ভাড়া নির্ধারণের মাধ্যমে শৃঙ্খলা নিশ্চিত করে।

বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা ট্রাফিক আইন ও নিরাপদ ড্রাইভিং সম্বন্ধে তথ্য সরবরাহের জন্য ওয়ার্কশপ ও সেমিনারের ব্যবস্থা করে। এছাড়াও এ সংস্থা নিরাপদ সড়ক পরিবহন ও ট্রাফিক পদ্ধতির জন্য বিভিন্ন ধারণার উন্নয়ন ও পদ্ধতি উদ্ভাবন ও গবেষণা করে। এ সংস্থা না থাকলে যে কেউ রাস্তায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটাত। এ সংস্থার অনুমতি নিয়ে গাড়ি চালাতে হয় বলে নিরাপদ সড়ক পরিবহন বজায় থাকে। সর্বোপরি সড়ক পরিবহন ক্ষেত্রে যথাযথ যানবাহন পরিচালনা ও নিয়ন্ত্রণের মাধ্যমে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করে। তাই সড়কপথে নিরাপত্তা নিশ্চিত করা ও শৃঙ্খলা বিধানের জন্য মোহনদাসের বাসের লাইসেন্স ও রোড পারমিট প্রদানকারী সংস্থাটির প্রয়োজন।

4 views

Related Questions