সমাজ পরিবর্তনে বাঁধনের ব্যক্তিজীবনের উন্নতি ও সামাজিক মর্যাদা বৃদ্ধি মূলত কী? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
সমাজ পরিবর্তনে বাঁধনের ব্যক্তিগত জীবনের উন্নতি ও সামাজিক মর্যাদা বৃদ্ধি মূলত সামাজিক গতিশীলতার উলম্ব দিকটির উর্ধ্বমুখী অবস্থাকে নির্দেশ করে।
সামাজিক গতিশীলতার প্রক্রিয়া দ্বারা ব্যক্তি সমাজের উচ্চপদস্থানে আসীন হতে পারে আবার পদস্থান হারিয়ে নিচেও নামতে পারে। মোটকথা, সামাজিক মর্যাদার পরিবর্তনই হচ্ছে সামাজিক গতিশীলতা। সমাজের বিভিন্ন স্তরে রয়েছে উচ্চশ্রেণি, মধ্যবিত শ্রেণি ও নিম্নশ্রেণি। সম্পদ, ক্ষমতা, বংশমর্যাদা, পেশা, শিক্ষা এসবের ভিত্তিতে সমাজে স্তরবিভাগ দেখা যায়। মানুষের এ স্তরবিভাগ চিরস্থায়ী নয়। এ স্তর পরিবর্তনের ফলে উচ্চস্তরের মানুষ নিম্নস্তরে, আবার নিম্নস্তরের মানুষ উচ্চস্তরে যেতে পারে। যখন ব্যক্তি বা দল একটি সামাজিক মর্যাদা থেকে শিক্ষা, সংস্কৃতি বা মূল্যবোধ অর্জনের মাধ্যমে অন্য সামাজিক মর্যাদায় চলে যায় তখন তাকে উলম্ব সামাজিক গতিশীলতা বলে।
উদ্দীপকে দেখতে পাই, বাঁধন অল্প শিক্ষিত হওয়ায় একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে পিয়নের চাকরি নেয়। নিজেকে আরো প্রতিষ্ঠিত করার জন্য সে চাকরির পাশাপাশি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিবিএ কোর্সে ভর্তি হয়। পরবর্তী বিবিএ পাশ করে ঐ কোম্পানিতে এ্যাসিসটেন্ট ম্যানেজার পদে আসীন হয়।
উপযুক্ত তুলনামূলক আলোচনা শেষে বলা যায়, বাঁধনের ব্যক্তিজীবনে উন্নতি ও মর্যাদা বৃদ্ধি সামাজিক গতিশীলতার উলম্ব অবস্থার ঊর্ধ্বমুখী দিকটিকে নির্দেশ করে।