1 Answers

উদ্দীপকে মামুন তার গবেষণায় প্রথম ও প্রধান যে পদ্ধতিটি ব্যবহার করে তা হলো ঐতিহাসিক পদ্ধতি।

ঐতিহাসিক পদ্ধতি হলো অতীতকালের সামাজিক ঘটনাবলির ব্যাখ্যা-বিশ্লেষণের মাধ্যমে বর্তমান সমাজ সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করার পন্থা। এই পদ্ধতির সাহায্যে বিভিন্ন ধরনের সামাজিক ঘটনা, সামাজিক প্রক্রিয়া এবং প্রাচীন সভ্যতার বিভিন্ন অনুষ্ঠান-প্রতিষ্ঠান সম্পর্কে বিশ্লেষণ করা হয়। অতীত বিশ্লেষণের মাধ্যমে কোনো নির্দিষ্ট সমাজের সমকালীন সামাজিক জীবনের গতি-প্রকৃতি, উৎপত্তি, বৈশিষ্ট পরিবর্তন ইত্যাদি বিষয় সম্পর্কে ধারণা লাভ করা যায়। এ পদ্ধতিতে তথ্যের মূল উৎস হলো- লিখিত ইতিহাস, দলিল দস্তাবেজ, জীবনী ও আত্মজীবনী, ব্যক্তিগত রোজনামচা ও চিঠিপত্র।

উদ্দীপকে মামুন তার গবেষণার ক্ষেত্রে নির্দিষ্ট এলাকা নির্বাচন করে বিগত একশত বছরের পত্র-পত্রিকা ও দলিল দস্তাবেজ থেকে তথ্য সংগ্রহ করে। এর মাধ্যমে সে উক্ত এলাকার মানুষের অতীত ও বর্তমান সম্পর্কে ধারণা লাভ করে। অতএব তার গবেষণায় ব্যবহৃত পদ্ধতিটি নিঃসন্দেহে ঐতিহাসিক পদ্ধতি।

7 views

Related Questions