1 Answers

উদ্দীপকে দুটি ঘটনার তফাৎ হলো, ঘটনা-১ ইসলামি শরিয়তের পরিপন্থি, কিন্তু ঘটনা-২ ইসলামি শরিয়তের পরিপন্থি নয়।

রাসুল (স) এর জীবদ্দশায় কুরআন ও হাদিসের বাইরে ইসলামি শরিয়তের নতুন কোনো উৎসের প্রয়োজনীয়তা দেখা দেয়নি। কেননা মুসলিম উম্মাহই কোনো সমস্যার সম্মুখীন হলে- রাসুল (স) নিজে কিংবা আল্লাহ তায়ালা ওহির মাধ্যমে সেটির সমাধান করে দিতেন। কিন্তু তাঁর ইন্তেকালের পর মুসলিম উম্মাহর নতুন নতুন সমস্যার সমাধান ও বিধান প্রণয়নের জন্য কুরআন ও হাদিসের বাইরে নতুন শরিয়া আইনের উৎসের প্রয়োজন দেখা দেয়। কেননা, কুরআন ও হাদিসে নিত্য-নতুন সমস্যার সমাধানের সরাসরি উল্লেখ নেই। আর এ নিত্য-নতুন সমস্যা সমাধানের লক্ষ্যে উদ্ভাবিত হয় ইজমা ও কিয়াসের। কিন্তু উদ্দীপকের দুটি ঘটনায় এ সম্পর্কে দুই রকমের মনোভাব পরিলক্ষিত হয়।

উদ্দীপকের ঘটনা-১-এ আব্দুর রাজ্জাক সাহেব কুরআন ও হাদিসের পূর্ণ অনুসরণ করলেও তিনি কুরআন-হাদিস ভিন্ন অন্য উৎস খোঁজা বিদআত কিংবা হারাম বলে মনে করেন। আর এ মনোভাব ইসলামি শরিয়তবিরোধী। কেননা কুরআন ও হাদিসে ইসলামি শরিয়তের চারটি উৎসের বৈধতা প্রমাণিত। এছাড়া ঘটনা-২ এ নিয়ামত সাহেব কুরআন ও হাদিস ছাড়াও শরিয়তের আরও দুটি উৎসের ওপর আমল করা আবশ্যক বলে মনে করেন, যা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ সঠিক।

4 views

Related Questions