1 Answers

জনাব আবির প্রকৃত অর্থে একজন কাপুরুষ-উক্তিটি যথার্থ। শারীরিক শক্তিমত্তাই মানুষের মূল শক্তি নয়। কারণ দৈহিক শক্তি থাকলে কুস্তিতে বিজয়ী হওয়া যায়, যুদ্ধে বীরত্ব দেখানো যায়, কিন্তু প্রবৃত্তির সাথে বিজয়ী হওয়া যায় না। আর যে ব্যক্তি নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে না, প্রবৃত্তির বিরুদ্ধে বিজয়ী হতে পারে না সে প্রকৃত শক্তিমান নয়। উদ্দীপকের জনাব আবির একজন শক্তিমান কুস্তিগীর কিন্তু তার রাগ ও ক্রোধের ওপর নিজের কোনো নিয়ন্ত্রণ নেই। সে তার কুপ্রবৃত্তিকেও দমন করতে পারে না। এর মাধ্যমে তার কাপুরুষতার লক্ষণ ফুটে উঠে।

আসল শক্তিমান সেই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। ক্রোধ একটি রিপু। এর ফলে ব্যক্তি উত্তেজিত হয়ে ওঠে। নিজের ওপর ও নিজের কাজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, এ সময়ে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। কেননা দৈহিক শক্তি, থাকলে কুস্তিতে বিজয়ী হওয়া যায় কিন্তু ক্রোধ ও প্রবৃত্তির সাথে বিজয়ী হওয়ার জন্য দৈহিক শক্তি যথেষ্ট নয়, প্রয়োজন আত্মশুদ্ধি ও আত্মসংযম। আর যে ব্যক্তি নিজের ক্রোধ ও কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে না সে দৈহিকভাবে যতই শক্তিশালী হোক না কেন সে কাপুরুষ ছাড়া আর কিছুই না।

পরিশেষে বলা যায় যে, যেহেতু জনাব আবির নিজের ক্রোধ ও কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে না, সেহেতু তার দৈহিক শক্তি থাকা সত্ত্বেও সে প্রকৃত শক্তিমান নয় বরং কাপুরুষ।

6 views

Related Questions