1 Answers
ইমাম সাহেবের উদ্ধৃত হাদিসটি সংজ্ঞা বিবেচনায় কাওলি বা বিবৃতিমূলক হাদিস। যে হাদিসে মহানবি (স) এর প্রত্যক্ষ উক্তি স্থান পেয়েছে তাকে কাওলি বা বিবৃতিমূলক হাদিস বলে। কাওলি হাদিস দ্বারা মহানবি (স) এর কথা, বাণী ইত্যাদিকে বুঝায়।
উদ্দীপকে উল্লিখিত হাদিসে নবি (স) চারটি মন্দগুণের কথা উল্লেখ করেন এবং এগুলোর পরিত্যাগকে মুমিনের বৈশিষ্ট্য বলে মন্তব্য করেছেন। হাদিসটির বাংলা অর্থ- মুমিন ব্যক্তি পরনিন্দুক ও দোষান্বেষক হবে না। সে অভিশাপকারী নয়, অশালীন নয় এবং সে নির্লজ্জও নয় (তিরমিযি)। মহানবি (স) এ হাদিসে মুমিনের চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে চারটি খারাপগুণ থেকে বেঁচে থাকার উপদেশ দিয়েছেন। হাদিসটি নবি (স) এর মুখনিসৃত বাণী হওয়ার কারণে কাওলি হাদিস হিসেবে পরিগণিত হবে। এ হাদিসে নবি (স)-এর কোনো কাজ বা তৎপরতার বিবরণ স্থান পায়নি। তিনি স্বভাবসুলভ উপদেশ দিয়েছেন। উদাহরণস্বরূপ এ হাদিসের ন্যায় নবি (স) অন্য একটি হাদিসে ইরশাদ করেছেন, সব কাজ নিয়তের ওপর নির্ভরশীল। এ হাদিসটিতেও দেখা যাচ্ছে নবি (স) নিয়তকে কর্মের পূর্বশর্ত হিসেবে উল্লেখ করেছেন। কারো অন্তরের অবস্থা নবি (স) অবগত নন। তিনি নিজেও নিয়তের বাস্তব প্রকাশ দেখাতে পারবেন না। কেননা নিয়ত হচ্ছে সম্পূর্ণ অন্তরের বিষয়। সুতরাং উদ্দীপকে উদ্ধৃত হাদিসটি কাওলি বা বিবৃতিমূলক হাদিস