1 Answers

শাহীনের কথা মিথ্যা বর্জনীয় সম্পর্কিত হাদিসের দিকে ইঙ্গিত করে। মিথ্যা মানুষকে পাপের পথে পরিচালিত করেন। আর পাপ মানুষকে দোজখের পথে পরিচালিত করে। কোনো ব্যক্তি যখন মিথ্যা বলতে থাকে এবং মিথ্যা বলা তার অভ্যাসে পরিণত হয় তখন আল্লাহ তাকে চরম মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ করেন। মিথ্যার শাস্তি হলো জাহান্নাম। যা শাহীনের বক্তব্যের মাধ্যমে বোঝা যায়।

উদ্দীপকের শাহীনের রুমমেট তার বাবার কাছ থেকে টাকা আনার জন্য মিথ্যা বলে। শাহীন তাকে উপদেশ দিয়ে বলে, মিথ্যা অপকর্মের দিকে আর অপকর্ম জাহান্নামের দিকে নিয়ে যায়। তার এ উপদেশ যথার্থ। কারণ, সব পাপের মূলে রয়েছে মিথ্যাবাদিতা। মহানবি (স) বলেন, 'যখন কোনো বান্দা মিথ্যা বলে তখন তার দুর্গন্ধের কারণে ফেরেশতারা একমাইল পর্যন্ত দূরে চলে যায়।' মিথ্যার পরিণাম অত্যন্ত ভয়াবহ। মহানবি (স) বলেন, 'তোমরা মিথ্যা থেকে বেঁচে থাক। কেননা মিথ্যা পাপের দিকে, আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়।

4 views

Related Questions