1 Answers

ব্যক্তিজীবনে কুরআনের গুরুত্ব অপরিসীম। ব্যক্তি বৃহত্তর মানবসমাজের অবিচ্ছেদ্য অংশ। এজন্য কুরআন প্রথমেই ব‍্যক্তিকে কুফর, শিরক, পৌত্তলিকতা (মূর্তিপূজা) প্রভৃতি অসার বিশ্বাস বর্জন করার নির্দেশনা দেয়। এরপর তাওহিদ, রিসালাত ও আখিরাতে দৃঢ় বিশ্বাস পোষণের আহ্বান জানায়। কুরআনে বলা হয়েছে, 'তোমরা আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ইমান আনো।' (সুরা আস-সফ-১১) কুরআন ব্যক্তিকে সাধারণত সংসারী, ধার্মিক এবং কর্মমুখর হওয়ার নির্দেশনা দিয়েছে। এছাড়াও ব্যক্তিজীবনের প্রত্যেকটি বিষয়ের সুন্দর দিকনির্দেশনা কুরআনে রয়েছে। তাই ব্যক্তিজীবনকে সুন্দর ও সাবলীল করে গড়ে তোলার ক্ষেত্রে কুরআন অত্যন্ত গুরুত্ববহ।

6 views

Related Questions