1 Answers
বিদ্যালয়ের শিক্ষা ব্যক্তির সামাজিক জীবনে বৈচিত্র্য আনে।
বিদ্যালয়ে শিশু আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করে। বিদ্যালয়ে শিশু বিভিন্ন শ্রেণির ছাত্রদের সংস্পর্শে আসে। শিক্ষক, কর্মচারী, ইত্যাদির সান্নিধ্যে আসে। এখানে সে নিয়ম-শৃঙ্খলা, দায়িত্ব- কর্তব্য ছাড়াও জ্ঞান বিজ্ঞানের বিষয়বস্তু সম্পর্কে ধারণা লাভ করে। বিদ্যালয়ের শিক্ষা সমাজজীবনের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা প্রদান করে। এই ধারণা তার জীবনবোধের রূপায়নে সুদূরপ্রসারী ভূমিকা রাখে।
5 views
Answered