1 Answers
শিক্ষা মানুষের প্রকৃতি ও আচরণে পরিবর্তন আনে। শিক্ষা মানুষের মধ্যে সুন্দর গুণগুলোকে ফুটিয়ে তোলে।
শিক্ষার মাধ্যমে সমাজের মানুষের মাঝে সামাজিক আদর্শ, ভাবধারা, বিশ্বাস ও মূল্যবোধের সৃষ্টি হয়। অর্থাৎ শিক্ষা মানুষের চিন্তাচেতনার উন্মেষ ঘটায়। এতে ধ্যান-ধারণার শ্রীবৃদ্ধি হয়। মানুষ অন্ধ কুসংস্কার ও যুক্তিহীন জীবনাচরণ থেকে বিরত থাকে। শিক্ষা মানুষকে আত্মসচেতন করে তোলে। মনে উচ্চাকাঙ্ক্ষা ও সৃজনশীলতার বিকাশ ঘটায়। অর্থাৎ সমাজে এক ধরনের ইতিবাচক পরিবর্তন সূচিত হয়। তাছাড়া আধুনিককালে বাস্তবমুখী শিক্ষাব্যবস্থার ফলে জাপান, জার্মানি, যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশ সমাজ পরিবর্তনে বিপুল সফলতা লাভ করেছে। অতএব, সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
7 views
Answered