1 Answers

'বাকারা' শব্দের উপস্থিতি থেকে প্রতীকী হিসেবে এর নামকরণ করা হয়েছে সুরা আল-বাকারা।

সুরা আল-বাকারা কুরআন মাজিদের সর্ববৃহৎ সুরা। হাদিসে এর নাম 'সুরা বাকারা' হিসেবে উল্লেখ করা হয়েছে। বাকারা অর্থ 'গাভী' এ সুরার ২৮৬টি আয়াতের মধ্যে ৯টি আয়াতে (৫১-৫৪ ও ৬৭-৭১) ইসরাইল জাতির সাথে সম্পৃক্ত দুটো 'গাভী' কাহিনির উল্লেখ রয়েছে। ৫১-৫৪ নং আয়াতে বনি ইসরাইলের গো-বৎস পূজার কাহিনি এবং ৬৭-৭১ নং আয়াতে একটি বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে গাভী জবেহের সংক্ষিপ্ত বিবরণ পাওয়া যায়। উল্লিখিত আয়াতের মধ্যে 'বাকারা' শব্দ থেকে এ সুরার প্রতীকী নামকরণ করা হয়েছে।

4 views

Related Questions