1 Answers

উদ্দীপকে উল্লিখিত কেশবপুর গ্রামের কৃষকগণ উদ্যান ফসলের খামার গড়ে তোলে। খামারের খরচ পরিচালনার জন্য তারা 'বিআরডিবি' থেকে ১৫ বছর মেয়াদি ঋণ গ্রহণ করে।

কেশবপুর গ্রামের কৃষকগণের গৃহীত ঋণ দীর্ঘমেয়াদি প্রকৃতির। কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবং প্রয়োজনীয় কৃষি উপকরণ যেমন- সার, বীজ, কীটনাশক ইত্যাদি ক্রয়ের উদ্দেশ্যে বিভিন্ন উৎস থেকে কৃষক যে ঋণ গ্রহণ করে তাকে কৃষি ঋণ বলে। দীর্ঘমেয়াদি ঋণ সাধারণত পাঁচ বছরের ঊর্ধ্বে নেওয়া হয়। দামি কৃষি যন্ত্রপাতি ক্রয়, গভীর ও অগভীর নলকূপ স্থাপন, নতুন জমি ক্রয়, জমির স্থায়ী ও দীর্ঘকালীন উন্নতি সাধন, ডেইরি খামার, লেয়ার খামার ইত্যাদির জন্য কৃষকের দীর্ঘমেয়াদি ঋণের প্রয়োজন হয়ে থাকে।

4 views

Related Questions