1 Answers

উদ্দীপকে সৌদি সরকার কৃত্রিম সুন্দরবন তৈরি করার উদ্যোগ নিয়েছেন। সৌদি সরকার কৃত্রিম সুন্দরবন তৈরি কতে পারবে কি না নিচে তা বিশ্লেষণ করা হলো-

সৌদি সরকার কৃত্রিম সুন্দরবন তৈরি করতে পারবে না। কারণ সৌদি আরবের সমতল ভূমি মরুভূমি এবং বালুকাময়। মরুভমিতে খেজুর ছাড়া অন্য ফসল হয় না। কিন্তু সুন্দরবনে বিভিন্ন প্রজাতির গাছপালা থাকে। তাছাড়া বড়ছোট বিভিন্ন গাছপালা, ঝোপঝাড়, তৃণ লতাপাতা ও ভেষজ উদ্ভিদ থাকে। যা সৌদি আরবের বালুকণাময় মরুভূমিতে জন্মানো সম্ভব না। এছাড়া সৌদি আরবে কোনো নদী-নালা খালবিল নেই। যার ফলে সেখানে প্রচণ্ড গরম পড়ে। এই জন্য বিভিন্ন রকম বণ্যপ্রাণী, পাখি ও পোকামাকড় বসবাস করতে পারবে না। কিন্তু সুন্দরবনে ছোট বড়" অনেক নদী-নালা ও খাল-বিল আছে। এছাড়া বিভিন্ন রকম বণ্যপ্রাণী যেমন- বাঘ, ভাল্লুক, সিংহ, হরিণ, হাতি ইত্যাদি থাকে। বিভিন্ন রকমের পাখি যেমন- দোয়েল, শ্যামা, ঘুঘু, শকুন ইত্যাদিও থাকে। তাছাড়া বিভিন্ন পোকামাকড় যেমন- মৌমাছি, প্রজাপতি, বোলতা ইত্যাদি সুন্দরবনে থাকে। এসব পশুপাখি ও পোকামাকড় সৌদি আরবের গরম পরিবেশে টিকে থাকতে পারবে না। তাছাড়া সুন্দরবনে বিভিন্ন বয়স্ক গাছ থাকে এবং শ্বাসমুল বিশিষ্ট গাছও রয়েছে। যা মরুভূমিতে কখনেই জন্মানো সম্ভব না। এছাড়া সুন্দরবনের ভূমি উঁচু- নিচু, সমতল, ঢাল বিভিন্ন রকমের। অপরদিকে, সৌদি আরবের ভূমি সমতল ও বালুকাময় এবং পাহাড়গুলো পাথরের। যার ফলে সেখানে সুন্দরবন গড়ে ওঠা সম্ভব না।

তাই বলা যায়, সুন্দরবনের পরিবেশের সাথে সৌদি আরবের পরিবেশের কোনো মিল নেই। যার ফলে সৌদি সরকার সুন্দরবন তৈরি করতে ব্যর্থ হবে।

4 views

Related Questions