1 Answers

সুভাষ স্বপনকে পোল্ট্রি খামার স্থাপন করার পরামর্শ দেয়। যেহেতু স্বপন একজন শিক্ষিত বেকার যুবক, তাই আমি মনে করি পোল্ট্রি খামার স্থাপনের উদ্যোগ তার অবস্থার পরিবর্তন করতে পারবে। পোল্ট্রি খামার স্থাপন দেশের দরিদ্র ও বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থানের একটি উল্লেখযোগ্য উপায়। যারা সরাসরি খামার স্থাপন করছে তারা প্রত্যক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে এবং সে খামারে যারা কাজ করছে তারাও পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। এছাড়াও এ খামারকে ঘিরে পোল্ট্রি খাদ্য বিক্রেতা, ঔষধ বিক্রেতা, পোল্ট্রির খাদ্যপাত্র, পানিপাত্র ও যন্ত্রপাতি তৈরির কারখানা এবং ডিম ও ব্রয়লার বিক্রেতা তৈরি হচ্ছে। এভাবে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্বের অবসান ঘটিয়ে দেশে বহুলোক স্বাবলম্বী হচ্ছে। তাই বলা যায়, শিক্ষিত বেকার যুবক স্বপন পোল্ট্রি খামার স্থাপনের মাধ্যমে নিজের অবস্থার পরিবর্তন করে স্বাবলম্বী হতে পারবে।

5 views

Related Questions