1 Answers

যে মেলায় বনজ সম্পদ সম্পর্কিত বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে জনগণের মধ্যে বৃক্ষের চারা উৎপাদন, বৃক্ষরোপণ, সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবহারের আগ্রহ সৃষ্টির প্রয়াস চালানো হয় তাকে বৃক্ষমেলা বলে। দেশের বনজসম্পদ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা, চারা রোপণ কলাকৌশল, বৃক্ষরোপণ বিষয়ক তথ্য-উপাত্ত সম্বলিত পোস্টার সর্বসাধারণের মাঝে প্রদর্শন ও বিক্রি করার জন্য উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে বৃক্ষ মেলার আয়োজন করা হয়। এছাড়াও গ্রামের দরিদ্র জনসাধারণের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও তাদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করা, জনগণের মধ্যে সুলভ মূল্যে চারা সরবরাহ ও বনায়ন করার কলা- কৌশল হস্তান্তর করা এবং বৃক্ষ সম্পদ বাড়ানোর ক্ষেত্রে সর্বসাধারণের অংশগ্রহণ করানো ও দেশকে স্বনির্ভর করার জন্য বৃক্ষ মেলার আয়োজন করা হয়।

4 views

Related Questions