1 Answers

গাছ পরিপূর্ণ হওয়ার পর গাছকে সুস্থ, সবল ও স্বাভাবিক রাখা এবং উৎপাদনক্ষমতা বৃদ্ধির জন্য গাছের কোনো অংশ, যেমন: কান্ড, শাখা, ফুল, ফল ইত্যাদি কেটে অপসারণ করাকে প্রুনিং বলে। ফলগাছে প্রুনিং করা হলে বৃক্ষের আকার ও আকৃতি ঠিক থাকে এবং রোগবালাই দ্বারা আক্রান্ত শাখা-প্রশাখা ছেঁটে দেয়ার ফলে রোগ ও পোকার আক্রমণ হয় না। ফুল ও ফলের গুণগতমান উন্নত হয়, ঝড়-তুফানে গাছের ক্ষতি হয় না। উৎপাদন বৃদ্ধির জন্য একই শাখায় ঘন করে ফল ও ফুল ধরলে, সেক্ষেত্রে ছোট ফল ও ফুল ছাঁটাই করে দিতে হবে যাতে অন্য ফল ও ফুল বড় হয়। অধিকাংশ ফল গাছে ফল ধরার পর কুঁশি ছাঁটাই করলে নতুন কুঁশি গজায় এবং নতুন কুঁশি থেকে নতুন মুকুল ধরে।

5 views

Related Questions