1 Answers
গাছ পরিপূর্ণ হওয়ার পর গাছকে সুস্থ, সবল ও স্বাভাবিক রাখা এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষের শাখা প্রশাখা, মূল, পাতা, ফুল-ফল ইত্যাদির অপ্রয়োজনীয় অংশ ছাঁটাই করাকে প্রুনিং বলে।
প্রুনিংয়ের ফলে বৃক্ষের আকার ও আকৃতি ঠিক থাকে, রোগ-বালাই দ্বারা আক্রান্ত শাখা-প্রশাখা ছেঁটে দেয়ার ফলে রোগ ও পোকার আক্রমণ হয় না। ফুল ও ফলের গুনগতমান উন্নত হয়, ঝড় তুফানে গাছের ক্ষতি হয় না। উৎপাদন বৃদ্ধির জন্য একই শাখায় ঘন করে ফল ও ফুল ধরলে ছোট ফল ও ফুল ছাঁটাই করে দিলে অন্য ফল ও ফুল বড় হয়। অধিকাংশ ফল গাছে ফল ধরার পর কুঁশি ছাঁটাই করলে নতুন কুঁশি গজায়, নতুন কুঁশি থেকে নতুন মুকুল ধরে। এসকল কারণে বৃক্ষে প্রুনিং করতে হয়।
6 views
Answered