1 Answers

মালেক মিয়ার দোকানের দুধের আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ের জন্য ভ্রাম্যমাণ আদালত ল্যাকটোমিটার ব্যবহার করেছিল। সাধারণত ৬০০ ফারেনহাইট তাপমাত্রায় দুধের আপেক্ষিক গুরুত্ব সরাসরি নেওয়া যায়। তবে দুধের তাপমাত্রার তারতম্য হলে ল্যাকটোমিটারে পাঠ সংশোধন করে নিতে হবে। যেমন-৬০° ফারেনহাইট-এর অধিক হলে প্রতি ডিগ্রি তাপমাত্রার জন্য ল্যাকটোমিটার পাঠের সাথে ০.১ যোগ করতে হবে। অপরদিকে ৬০০ ফারেনহাইট -এর নিচে প্রতি ডিগ্রি তাপমাত্রার জন্য ল্যাকটোমিটার পাঠ হতে ০.১ বিয়োগ করতে হবে। একে ল্যাকটোমিটার সংশোধন পাঠ বলে। ৭০০ ফারেনহাইট তাপমাত্রায় মালেক মিয়ার দোকানের দুধের ল্যাকটোমিটার পাঠ ছিল ৩০।

.. ল্যাকটোমিটার পাঠ হবে = ৩০ + (৭০ – ৬০) ০ ০.১

                                         = ৩০ + ১ = ৩১

.. আপেক্ষিক গুরুত্ব = +

                               = ১ + ০.০৩১ = ১.০৩১

... অতএব, মালেক মিয়ার দুধের আপেক্ষিক গুরুত্ব ১.০৩১।

4 views

Related Questions