1 Answers

গণি মিয়ার চরিত্রে হালাল উপার্জনের মনোভাব প্রকাশিত হয়েছে। হালাল আরবি পরিভাষা। শব্দটির অর্থ বৈধ বা সিদ্ধ। আইনানুগ বা অনুমোদিত বিষয়কে হালাল বলা হয়। কুরআন ও হাদিসে যে সকল কাজের অনুমতি রয়েছে এবং সে সম্বন্ধে কোনো নিষেধ বাণী নেই তাকে হালাল বা বৈধ বলে।

হালাল হলো হারাম তথা নিষিদ্ধের বিপরীত। হারাম পথে উপার্জন থেকে বিরত থাকার মাধ্যমে হালাল সম্পদ উপার্জন করা যায়। উদ্দীপকের গণি মিয়াও তাই যাত্রীর ব্যাগ ফিরিয়ে দেওয়ার মাধ্যমে হারাম উপার্জন থেকে নিজেকে বিরত রেখেছেন। অর্থাৎ সে একজন হালাল অর্থ উপার্জনকারী। ইসলামে হালাল উপার্জনের অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে। হালাল উপার্জনের মাধ্যমে ইবাদত কবুল হয়। আল্লাহর নির্দেশ পালন হয়। কর্মে প্রেরণা লাভ হয়, কর্মসংস্থান বৃদ্ধি হয়। আত্মিক প্রশান্তি লাভ হয় এবং সর্বোপরি সামগ্রিক কল্যাণ লাভ হয়। তাই আমাদের সকলের জন্য হালাল উপার্জন করা আবশ্যক।

4 views

Related Questions