1 Answers

ভুলে যাওয়া/মনে না থাকার, প্রবল উপসর্গ ডিমেনশিয়া লক্ষন।

তবে 22 বছর বয়সে ডিমেনশিয়া জনিত সমস্যা হয়না। 

এই বয়সে ভুলে যাওয়া, মনে না থাকা, খেয়াল শক্তি কমে যাওয়া মানসিক-শারীরিক-ভিটামিন-ও হরমোন জনিত সমস্যার কারণে হয়ে থাকে।


যেমন মানসিক চাপ, পারিবারিক অশান্তি, ঘুমের সমস্যা, ভিটামিন বি-12 এর অভাব।

মস্তিষ্কের কোনো রোগ, অপুষ্টি, হরমোন জনিত সমস্যা সহ নানা কারণে এই বয়সে এই সমস্যা হতে পারে। এই অবস্থায় একজন মনোরোগ বিশেষজ্ঞ অথবা একজন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সমস্যা নির্ণয় করে ঔষধ-কাউন্সেলিং-শারীরিক ব্যায়াম ইত্যাদির মাধ্যমে সমাধান পেতে পারেন।


দৈনিক 7-8 ঘন্টা ঘুমাবেন।

মানসিক চাপ এড়িয়ে হাসিখুসি থাকবেন।

1695 views

Related Questions