প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলে?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333
2307 views

2 Answers

দুটি ভিন্ন মৌলিক পদার্থ একে অপরের সাথে সরাসরি বিক্রিয়া করে পরস্পরের সাথে সংযুক্ত হয়ে একটি যৌগিক পদার্থ গঠন করলে ওই রাসায়নিক বিক্রিয়াটিকে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলে।

- একটি প্রত্যক্ষ রাসায়নিক বিক্রিয়ায়,দুটি সম্পূর্ণরূপে ভিন্ন মৌলিক পদার্থ অংশগ্রহণ করে।

- অংশগ্রহণ করার পরে ওই দুটি ভিন্ন মৌলিক পদার্থ পরস্পরের সাথে সরাসরিভাবে যুক্ত হয়ে,বিক্রিয়াজাত পদার্থ হিসেবে অন্য একটি যৌগিক পদার্থ উৎপন্ন করে।

- ধরি,দুটি ভিন্ন মৌলিক পদার্থ হল = A ও B

অতএব,প্রত্যক্ষ রাসায়নিক বিক্রিয়া,

A+B = AB

এখানে, A ও B দুটি মৌলিক পদার্থ পরস্পরের সাথে প্রত্যক্ষ রাসায়নিক বিক্রিয়ায় যুক্ত হয়ে AB নামক যৌগিক পদার্থ উৎপন্ন করে।

2307 views Answered

যখন দুটি মৌলিক পদার্থের রাসায়নিক বিক্রিয়ায় একটি যৌগিক পদার্থ উৎপন্ন হয় তখন সেই রাসায়নিক বিক্রিয়া কে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলে। 

উদাহরণ : অক্সিজেন ও হাইড্রোজেনের রাসায়নিক বিক্রিয়ায় জল উৎপন্ন হয়। 

রাসায়নিক বিক্রিয়া : 2H2 + O2 =2H2O

2307 views Answered

Next steps