1 Answers
প্রব্রজ্যা গ্রহণের নিয়ম
প্ৰব্যজ্যা প্রার্থীকে প্রথমে মাতা-পিতার অনুমতি নিতে হয়। প্রব্রজ্যা গ্রহণের দিন মস্তক মুন্ডন করতে হয়। তারপর ভিক্ষু শ্ৰমণদের ব্যবহার্য অষ্টপরিষ্কার নিয়ে বিহারে উপস্থিত হতে হয়। অষ্টপরিষ্কার বা আটটি প্রয়ােজনীয় দ্রব্য হলাে:
১। সঙ্ঘাটি, যাকে দোয়াজিকও বলা হয়। এ চীবরটি ভাজ
করে কাধে রাখা হয়;
২। উত্তরাসঙ্ঘ, যাকে একাজিক বা বর্হিবাস বলা হয়। এ
চীবরটি দ্বারা শরীরের উর্ধংশ আবৃত করা হয়;
৩। অন্তর্বাস - এ চীবর শরীরের নিম্নাংশ আবৃত করার
জন্য পরিধান করা হয়;
৪। ভিক্ষাপাত্র;
৫া ক্ষুর;
৬। সূঁচ সূতা;
৭।কটিবন্ধনী (কোমরবন্ধনী) এবং
৮৷ জলছাঁকনি।
এগুলােসহ বিহারাধ্যক্ষের কাছে প্রব্রজ্যা প্রার্থনা করতে হয়।
অষ্টপরিস্কারসমূহ সুন্দর করে সাজিয়ে নিতে হয়। চীবর
তিনটি ক্রমান্বয়ে গােলাকার করে মুড়িয়ে মন্দিরের চূড়ার
মতাে করে সাজাতে হয়। চীবরের চূড়াটি কটিবন্ধনী দিয়ে
বাঁধতে হয়। তারপর ভিক্ষাপাত্রে রাখা হয়। অন্যান্য
দ্রব্যগুলােও ভিক্ষাপাত্রে রাখা হয়।
রেফেরেন্স: অষ্টম শ্রেণীর বদ্ধোধর্ম বই এর সপ্তম অধ্যায়
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy