1 Answers
সাধারণত জেনেটিক কারণে তোতলামি সমস্যা দেখা দিতে পারে। এটি কোনো রোগ নয় কোনো পরিস্থিতিতে বা কারো সাথে কথা বলার সময়, আপনি এই সমস্যাটি কাটিয়ে উঠতে পারছেন কিনা লক্ষ্য করুন।
আপনার অভ্যাসগুলো ঠিকমত বুঝতে পারলে, আপনি আপনার তোতলামির সমস্যাটি সহজেই দূর করতে পারবেন। দুশ্চিন্তা বা নার্ভাসনেস তোতলামির সমস্যার একটি বড় কারণ।
যথাযথ উদ্বেগমুক্ত হওয়ার মাধ্যমে সমস্যাটি সহজেই দূর করা যায়। কথা বলার সময় বা তোতলানোর সময় দুশ্চিন্তা করলে, ঠোঁট এবং জিভের উপরও প্রভাব পড়ে। তাই ধীরে ধীরে এবং নরমভাবে কথা বলুন।
তোতলামি দূর করার তেমন কোনো নির্দিষ্ট উপায় নাই। তারপরও কিছু মুখের ব্যায়াম রয়েছে যেগুলো অনুশীলনে তোতলামির অভ্যাসটা কিছুটা আয়ত্তে আনা সম্ভব।
এছাড়া ধীরে ধীরে কথা বলার অভ্যাস গড়ে তুলতে হবে।
সম্ভব হলে গানে গানে কথা বলার অভ্যাস গড়ে তুলতে পারেন। এতে করে নির্দিষ্ট সময়ের মাঝে বাক্যটি শেষ করার একটা প্রবণতা তৈরি হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy