1 Answers

নামাজে বৈঠকের সময় ডান পা খাড়া করে না বসলে নামায হবে। তবে ইফতেরাশ সুন্নত, সুতরাং সুন্নত পালন করেই নামায পড়া উচিৎ। তবে যদি কেউ ছেড়ে দেয়, তাহলে তার নামায ফাসিদ হবে না। তবে কুরআন হাদীস ভিন্ন যথাসম্ভব অন্য কোনো পদ্ধতিকে এখতিয়ার করা যাবে না। তবে যদি কেউ মজবুর হয়ে যায় তাহলে তার নামায হবে।

সুন্নাহ অনুযায়ী বসার কয়েকটি পদ্ধতি আছে, যা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর বসার উদাহরণ।

তাশাহুদের সময় বসার দু'টি পদ্ধতি হচ্ছে,

(ক) ইফতেরাশ তথা বাম পা কে বিছায়ে তাতে বসা এবং ডান পা'কে খাড়া রাখা।

(খ) তাওয়াররুক, দুই নিতম্ব জমিনে রাখা হবে,এবং বাম পা'কে ডান দিকে বের করা হবে।এবং বাম পা'য়ের উড়ুর উপর ভড় করে বসা হবে। (বাদায়ে সানায়ে-১/৪৯৬)।

হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রা.) বলেছেন, নামাযে সুন্নত হলো ডান পা খাড়া রাখবে এবং বাম পা বিছিয়ে দেবে। (সহীহ বুখারী-৮২৭)।

বসার পদ্ধতি সম্পর্কে চার মাযহাব সম্বলীত সর্ব বৃহৎ ফেক্বাহী গ্রন্থ "আল-মাওসু'আতুল ফেক্বহিয়্যায় " রয়েছে,

হানাফি মাযহাব মতে তাশাহুদের সময় পুরুষদের জন্য ইফতেরাশ সুন্নত।এবং মহিলার জন্য তাওয়ররুক সুন্নত।প্রথমে বৈঠক হোক বা শেষ বৈঠক হোক।

মালিকী মাযহাব মতে শেষ বৈঠকে তাওয়াররুক সুন্নত।

শাফেয়ী মাযহাব মতে প্রথম বৈঠকে ইফতেরাশ এবং দ্বিতীয় বৈঠকে তাওয়াররুক সুন্নত।

হাম্বলী মাযহাব মতে, পুরুষের জন্য প্রথম বৈঠকে ইফতেরাশ এবং দ্বিতীয় বৈঠকে তাওয়ররুক সুন্নত। আর মহিলা ইচ্ছাধীন। (১৫/২৬৮)।

2666 views Answered

Related Questions

Next steps