এতে কি গুনাহ হবে এটা করা কি ঠিক?

ভাই আমার বাড়ির একজন ডিস মালিকদের থেকে ডিস লাইন না নিয়ে আমাদের বাড়ির আরেকজনের ডিস লাইনের তার থেকে ডিস সংযগ নিয়ে চালাচ্ছে।। এটা তো চুরি৷ আমি উনাকে বলছি ভাই এটা তো অন্যায়? কিন্তু তিনি এর কোনো গুরুত্ব দিলেন না। এখন আমি যদি ডিস কতৃপক্ষ দের জানাই তাহলে তারা এসে তার লাইন কেটে দিবে? এখন আমি এই কাজটি করলে কি আমার গুনাহ বা গীবত হবে?

2603 views

1 Answers

না। আপনার কোন গোনাহ বা গিবত হবে না।বরং ইসলামের দৃষ্টিতে এটি ভালো কাজ। তবে ডিস মালিকদের জানিয়ে দেওয়ার আগে ভালো করে উক্ত ব্যক্তিকে বুঝান যেনো লাইন টি সরিয়ে নেন।যদি না নেয় তাহলে অবশ্যই ডিসলাইন মালিককে জানিয়ে দিন।যদি ডিস লাইন মালিককে না জানান তাহলে ওনার চোরের ভাগিদার আপনিও হতে পারেন। 

2603 views Answered

Related Questions

Next steps