এটা কল্পনা করা কি গুনাহ হবে?
আমার মাঝে মাঝে এসব কল্পনা চলে আসে যে, আমার ভবিষ্যৎ স্ত্রীর সাথে আমি অনেক সুখে জীবন অতিবাহিত করব ।। ওকে কষ্ট দিবো না ,ওর সাথে ভালো ব্যবহার করব।। ওকে অনেক আদর ভালোবাসা দিবো ,ওকে ঘুরতে নিয়ে যাবো।। ওর সাথে অনেক্ষণ তৃপ্তি সহকারে সহবাস করব।। আমার স্ত্রী একজন পূণ্যবতী, পুতঃপবিত্র, ও পর্দাশীল হবে ।। ও আল্লাহর ইবাদত করবে আর স্বামীর আনুগত্য করবে ।। স্বামী সুখ-দুখের সাথী হবে ।। আমাদের ভবিষ্যতে অনেক অনেক সুন্দর সন্তান হবে । তারা মা-বাবার আদর্শে বড় হবে । ওদের ধর্মীয়-মূল্যবাদ থাকবে । মা-বাবার গর্বের সন্তান হবে, দ্বীনদারী হবে।। আমাদের পরিবার টা আল্লাহর রহমতে ভরপুর থাকবে।। এমন চিন্তা ভাবনা মাঝে মাঝে চলে আসে আর তা ভাবতেই যেন কেমন জানি একটু ভালো অনুভূতি লাগে।। এসব কল্পনা করা কি জায়েজ আছে? নাকি এটাতে অন্তরের গুনাহ হবে?? ভাই বিষয়টা জানা থাকলে সঠিক উত্তর দিবেন।।
2 Answers
প্রশ্নে উল্লেখিত এসব বিষয় নিয়ে কল্পনা করা জায়েজ আছে। এটাতে অন্তরের গুনাহ হবে না।
সৎকর্মশীল নেককার ও দ্বীনদার স্ত্রী পেতে এ কারণেই মানুষ আল্লাহর কাছে উত্তম জীবনসঙ্গী ধরনা ধরে দোয়া করে। যেন আল্লাহ তাআলা মানুষকে উত্তম জীবনসঙ্গী দান করেন।
আল্লাহ তাআলা কুরআনুল কারিমের একটি আয়াতে মুমিন নারী-পুরুষের জন্য সে রকমই একটি দোয়া তুলে ধরেছেনঃ-
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
উচ্চারণ : ‘রাব্বানা হাব্লানা মিন আযওয়াঝিনা ওয়া জুর্রিয়াতিনা কুর্রাতা আইয়ুনিও ওয়াঝআলনা লিলমুত্তাক্বিনা ইমামা।’
অর্থ : ‘হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের এমন স্ত্রী ও সন্তান দান করুন। যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় আর আমাদেরকে মুত্তাকি লোকদের নেতা বানিয়ে দাও।’ (সুরা ফুরক্বান : আয়াত ৭৪)।
অতঃপরঃ আয়াতে বান্দাদের একটি দুয়ার বর্ণনা দেয়া হচ্ছে যে, তারা আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করে, হে আমাদের প্রতিপালক! আমাদের জন্যে এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান করুন যারা আমাদের জন্যে নয়ন প্রীতিকর হয়। অর্থাৎ তারা মহান আল্লাহর নিকট প্রার্থনা করে যে, তাদের সন্তান-সন্ততিও যেন তাদের মত একত্ববাদী হয় এবং মুশরিক না হয়, যাতে দুনিয়াতেও ঐ সুসন্তানদের কারণে তাদের অন্তর ঠাণ্ডা থাকে এবং আখিরাতেও তাদের ভাল অবস্থা দেখে তারা খুশী হতে পারে। এই প্রার্থনার উদ্দেশ্য তাদের দৈহিক সৌন্দর্য নয়, বরং সততা ও সুন্দর চরিত্রই উদ্দেশ্য। মুসলমানদের প্রকৃত আনন্দ এতেই রয়েছে যে, তারা তাদের সন্তানদেরকে ও বন্ধু-বান্ধবদেরকে আল্লাহর অনুগত বান্দারূপে দেখতে পায়। তারা যেন যালিম না হয়, দুষ্কৃতিকারী না হয়, বরং খাঁটি মুসলমান হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy