করোনা ভাইরাস রোগের লক্ষণ কত দিনের মধ্যে ধরা পরে?
করোনা ভাইরাস রোগের লক্ষণ কত দিনের মধ্যে ধরা পরে,
এর লক্ষণ কি কি,
ও কত প্রকার
2640 views
2 Answers
এই ভাইরাস এর লক্ষন গুলো ৮/৯ দিন বা কারো ক্ষেত্রে ১২/১৪ দিন পর প্রভাব ফেলে তবে সব লক্ষন এক সাথে দেখা দেয় না।হয়তো প্রথম সর্দি তার পর কাশ ও জ্বর আসবে হালকা তার পর আসতে আসতে লক্ষন বৃদ্ধি পেতে থাকবে।
এই ভাইরাসের পূর্ববর্তী লক্ষণগুলো হলো -
-
- ক) সর্দি
- খ) গলা ব্যথা
- গ) কাশি
- ঘ) মাথা ব্যাথা
- ঙ) জ্বর
- চ) হাঁচি
- ছ) অবসাদ
- জ) শ্বাস নিতে কষ্ট হওয়া।
এক্ষেত্রে, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় এবং যারা বয়স্ক তাদের এই ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে এবং নিউমোনিয়া বা শ্বাস নালীর ব্যাধির মতো মারাত্মক অসুস্থতায় আক্রান্ত হওয়ার আশঙ্কাও বেশি থাকে।
করোনা ভাইরাস প্রতিরোধ
- ক) হাঁচি বা কাশির পরে হাত ধুয়ে নিন।
- খ) কাশি বা হাঁচির আগে মুখ ঢেকে নিন।
- গ) আপনার যদি মনে হয় যে আপনি সংক্রামিত, তাহলে কোনো ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতা এড়িয়ে চলুন।
- ঘ) রান্না না করা গোশত ও ডিম খাওয়া এড়ান। ]
- ঙ) নিজেকে সারাক্ষণ হাইড্রেট রাখুন।
- চ) লক্ষণগুলো দেখা দেয়া মাত্রই ওষুধ খান এবং পরিস্থিতি গুরুতর হয়ে উঠতে দেবেন না।
- ছ) ধোঁয়াটে এলাকা বা ধূমপান করা এড়িয়ে চলুন।
- জ) যথাযথ বিশ্রাম নিন।
- ঝ) ভিড় থেকে দূরে থাকুন।
ধন্যবাদ।
2640 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy