দীর্ঘ দিন ধরে সাদাস্রাব যেতো এখন রক্তও যাচ্ছে এ থেকে মুক্তির উপায় কি আর এতে কি বড় কোনো সমস্যা হবে?
আমি ইন্টারে পড়ি ।ক্লাস সিক্স থেকে আমার রেগুলার সাদাস্রাব যাওয়া শুরু হয়। কিন্তু আমি লজ্জায় কাউকে বলিনা। ইদানিং দেখছি সাথে রক্তও যাচ্ছে। কি করলে এটা ভালো হবে ? ঘরোয়া কোনো উপায় আছে কি ? আর এতে কি ভবিষ্যতে বড় কোনো সমস্যা হতে পারে ? প্লিজ কেউ জানলে একটু জানান!
1 Answers
ধন্যবাদ প্রশ্নের জন্য।উত্তরটি মনযোগ দিয়ে পড়বেন।
আসলে সাদা স্রাব হতে পারে যোনিতে ছত্রাক ইনফেকশন এর কারনে যার কারনে যোনি চুলকায় ও সাদা স্রাব যায়।আর এই ইনফেকশন এর কারনে সাদা স্রাব যেতে পারে আবার অনিয়মিতভাবে পিরিয়ড হতে পারে।এছাড়াও সাদা স্রাব অনেক কারন বসত যায় এ থেকে মুক্তি পেতে
আপনি বেশ কিছু নিয়ম মেনে চলুন।
- আপনি লবন মিশানো হালকা গরম পানি দিয়ে দিনে দুইবার যোনি পরিস্কার করবেন (সকাল ও রাতে)
- রঙীন ও বেশি সুগন্ধিযুক্ত টয়লেট টিস্যু ও সাবান যৌনাঙ্গে ব্যবহার করবেন না।
- ভেজা কাপড় পরে বেশিক্ষণ থাকবেন না। গোসল বা ব্যায়ামের পর যত তাড়াতাড়ি সম্ভব ভেজা কাপড়টি পাল্টে নিবেন।
- আপনার যৌনাঙ্গ পরিষ্কার রাখুন সবসময়। আর প্রসাব বা পায়খানা করার সময় হাত দিয়ে সামনে থেকে পেছনে এই নিয়মে পরিষ্কার করতে হবে। খেয়াল রাখবেন পায়খানার রাস্তার জীবাণু যেন যোনিতে না লাগে।
- ওজন কমান।
- যোনি আর্দ্র ও ভেজা রাখবেন না।
- মাসিকের সময় নোংরা কাপড় ব্যবহার করবেন না। পরিষ্কার প্যাড ব্যবহার করুন ও একই প্যাড একাধিক বা ব্যবহার করবেন না।রক্ত আসলেই প্যাড পরিবর্তন করবেন।
- নিয়মিত গোসল করুন।
- রাতে প্যাড পরে ঘুমাবেন না ও রাতে হালকা লবন মিশানো গরম পানি দিয়ে যোনি পরিস্কার করে ঘুমাবেন।
যদি অতিরিক্ত গন্ধযুক্ত সাদা স্রাব যায় তাহলে এই সমস্যার জন্য অবশ্যই একজন গাইনি যৌন রোগ বিশেষজ্ঞের কাছে যাবেন। অবহেলা করবেন না বা লজ্জা পাবেন না। কারণ এর ফলে পরবর্তীতে আরও খারাপ কিছু হতে পারে ।আর অতিরিক্ত সাদা স্রাব গেলে শরীর শুকিয়ে যায় চোখ ও গাল বসে যায় মুখ ফ্যাকাসে হয়ে যায়, খাবারে অরুচি লাগে,মাসিক ঠিক মত হয় না, সবার সাথে মিশতে ইচ্ছে করে না,। অতিরিক্ত সাদাস্রাবে কোমরে ব্যাথা করে,। তল পেট ভারী হয়ে থাকা। শরীর দুর্বল লাগা। চোখের নীচ কালো হয়ে যাওয়া, বা গর্তে ঢুকে যাওয়া। বদহজম ,। মুখের মলিনতা নষ্ট হয়ে যাওয়া,
জরায়ূ তে জ্বালা পোড়া করা ইত্যাদি ।
মানুসিক ভাবে ও ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই যত সম্ভব চিকিৎসা ও সেবা নিন সুস্থ্য থাকুন।
ঘরোয়া পদ্ধতি হলো:- ভাজা পোড়া খাওয়া বন্ধ করে দিন, রোজ নিয়মিত চা খান, এলাইচি এই রোগের জন্য বিশেষ উপকারী তাই রোজ নিয়ম করে এলাইচি(এলাাচ) দানা খান। তা না পারলে রোজ রাতে এক গ্লাস জলে ৪-৫ টি এলাইচি ভিজিয়ে রাখুন, সকালে উঠে সেই জল পান করুন খুবই উপকার পাবেন। এছাড়াও,কলা,পাকা পেপে,বেদনা,আপেল, খাবেন।
আবারো বলছি যদি খুবেই গব্ধযুক্ত সাদা স্রাব যায় তাহলে পরিবারের সদস্য (মা) কে জানিয়ে দিন ও চিকিৎসা নিন।আপনি আপনার মা বা ভাবি বা বড় আপুকে বিষয়টি অবগত রাখুন।শুধু আপনারি না প্রতিটি নারীর সাদা স্রাব যায় যা স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক ভাবে গেলে চিকিৎসা নিতে হয়।
আশা করি পরবর্তী সমস্য গুলো আমাদের জানিয় দিবেন চেস্টা করবো সঠিক পরামর্শ দিতে।
ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy